সোমবার, সেপ্টেম্বর 14, 2026
20:14:56 | কলকাতা

অনুমতি ছাড়া সরকারি গাছের ডাল কাটার অভিযোগ,মাটিয়ায় দু’জনকে পুলিশের হাতে তুলে দিল বিজেপি

Crimeজেলা ভিত্তিক সংবাদ

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্কুলবাড়ি-টাকি রোড এলাকায় সরকারি গাছের ডাল অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে। ঘটনায় আমিনুর গাজী-সহ দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে টাকি রোডের ধারে পূর্ত দপ্তরের জায়গায় থাকা বড় বড় সরকারি গাছের ডাল কাটা হচ্ছিল। ডালের সঙ্গে থাকা এক ধরনের পোকাও কেটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পর বিজেপি কর্মীরা অভিযুক্তদের সতর্ক করেন এবং সরকারি অনুমতি ছাড়া গাছের ডাল না কাটার কথা জানান।

অভিযোগ, সোমবার সকালে ফের গাছের ডাল কাটতে দেখা যায় তাঁদের। এরপর বিজেপি কর্মী-সমর্থকরা দু’জনকে আটক করে মাটিয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের থানায় নিয়ে যায়। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত আমিনুর গাজীর দাবি, এক ব্যক্তির কাছ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে তিনি গাছের ডাল কাটার কাজ নিয়েছেন। তবে এই কাজের জন্য সরকারি অনুমতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।বিজেপি নেতা সঞ্জয় মণ্ডলের দাবি, টাকা নেওয়ার বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সরকারি জায়গায় অনুমতি ছাড়া গাছ কাটার কাজ বন্ধের দাবিও জানিয়েছেন তিনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।