রবিবার, সেপ্টেম্বর 13, 2026
21:27:34 | কলকাতা

উত্তমকুমারের নামে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড,থিম কান্ট্রি আয়ারল্যান্ড

kolkataবিনোদন

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:বিগত সরকারের ‘মহানায়ক সম্মান’ কর্মসূচি বাতিল হলেও এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উত্তমকুমারের নামে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা জীবনকৃতি সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। পাশাপাশি বাংলা প্যানোরামা প্রতিযোগিতা বিভাগের পুরস্কারের অর্থ বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে।

শুক্রবার রাতে নন্দনে নবগঠিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উৎসব কমিটির নতুন চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রধান উপদেষ্টা মিঠুন চক্রবর্তী-সহ কমিটির অন্যান্য সদস্যরা।

রাজনৈতিক পালাবদলের কারণে এবারের উৎসব আয়োজনে কিছুটা দেরি হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের থিম কান্ট্রি আয়ারল্যান্ড।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।