প্রতীক বিতর্কে দিল্লিতে অধরা সমাধান, উপনির্বাচনে অনিশ্চিত ‘জোড়াফুল’!
দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকেও কাটল না তৃণমূলের জোড়াফুল প্রতীক বিতর্ক। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ও প্রতীক নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:জোড়াফুল প্রতীক কার—এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকেও তৃণমূলের প্রতীক বিতর্কের কোনও চূড়ান্ত সমাধান হয়নি বলে খবর। কমিশন সূত্রের দাবি, উপনির্বাচনের আগে এই বিতর্ক মেটানো সম্ভব নয় বলে কালীঘাট তৃণমূল এবং ‘ভালো তৃণমূল’—দুই পক্ষকেই জানানো হয়েছে।
ফলে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে জোড়াফুল প্রতীকে তৃণমূলের প্রার্থী থাকা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। এমনকি ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ব্যবহার করেও প্রার্থী দেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানা যাচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, মহারাষ্ট্রের আন্ধেরি পূর্ব উপনির্বাচনে শিবসেনার প্রতীক বিতর্কে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই নজিরই বাংলায় বিবেচনা করছে কমিশন। প্রতীক না পেলে দুই পক্ষকেই নির্দল হিসেবে লড়তে হতে পারে। সেক্ষেত্রে দলের নাম ও জোড়াফুল—কোনোটিই ব্যবহার করা যাবে না। যদিও কমিশনের তরফে এখনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে শেষ পর্যন্ত দুই পক্ষ উপনির্বাচনে কীভাবে লড়বে, তা নিয়ে জল্পনা অব্যাহত।
