রবিবার, সেপ্টেম্বর 13, 2026
22:28:47 | কলকাতা

নন্দীগ্রামে প্রার্থী দিচ্ছে বাম শরিক সিপিআই, ফর্ম A-B চেয়ে আবেদন

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম নয়, প্রার্থী দিচ্ছে বাম শরিক সিপিআই।ফর্ম A ও B চেয়ে আবেদন, ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম নয়, বাম শরিক সিপিআই প্রার্থী দিতে চলেছে। শনিবার প্রার্থীপদ সংক্রান্ত প্রয়োজনীয় ফর্ম A ও ফর্ম B চেয়ে সিইও দপ্তরে আবেদন জানিয়েছে সিপিআই। ফলে নন্দীগ্রামে বামেদের প্রার্থী নিয়ে জল্পনার অবসান হতে চলেছে।

আগামী ১৬ সেপ্টেম্বর উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী, ওই দিন দুপুর ৩টের মধ্যে ফর্ম A ও B সিইও দপ্তরে জমা দিতে হবে। পাশাপাশি প্রার্থীর নাম ও স্বাক্ষর-সহ ২বি ফর্মও জমা দেওয়ার নিয়ম রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না দিলে স্বীকৃত দলের প্রতীকে প্রার্থীপদ বাতিল হতে পারে।তবে রেজিনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীপদ নিয়ে শনিবার বিকেল পর্যন্ত বামেদের তরফে কোনও আবেদন জমা পড়েনি। ফলে ওই কেন্দ্রে বামেদের অবস্থান এখনও স্পষ্ট নয়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।