রবিবার, সেপ্টেম্বর 13, 2026
22:30:34 | কলকাতা

ইডির তল্লাশি, উদ্ধার নগদ-সোনা-ঘড়ি—তারপরই কংগ্রেসের দুই পদ থেকে সরে দাঁড়ালেন হরিশ

Nationalরাজনীতি

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশির পর কংগ্রেসের দুটি দলীয় পদ থেকে সরে দাঁড়ালেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। তাঁর ব্যক্তিগত সহকারী চন্দন সিং জিনার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা, সোনা, রোলেক্স ঘড়ি-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে ইডি বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ইডি জানিয়েছে, দেরাদুনে চালানো তল্লাশিতে প্রায় ৩২ লক্ষ টাকা হিসাব-বহির্ভূত নগদ, সোনা এবং দামি ঘড়ি উদ্ধার হয়েছে। ২০১৬ সালের উত্তরাখণ্ড অধস্তন পরিষেবা নির্বাচন কমিশনের গ্রাম পঞ্চায়েত বিকাশ আধিকারিক পরীক্ষায় কথিত অনিয়মের তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়।

ঘটনার পর হরিশ রাওয়াত কংগ্রেসের দুটি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে তাঁর সরাসরি যোগ বা তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগের কথা এখনও জানানো হয়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।