রবিবার, সেপ্টেম্বর 13, 2026
20:23:56 | কলকাতা

ভুঁইফোড় ইউনিয়নের চাঁদার জুলুম,১৩০০ টোটো থেকে ১৩ লক্ষ আদায়ের অভিযোগ,দিঘায় ক্ষোভ!

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

পূর্ব মেদিনীপুরের নতুন দিঘায় বিশ্বকর্মা পুজোর নামে টোটোচালকদের কাছ থেকে ১ হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ।১৩০০ টোটো থেকে প্রায় ১৩ লক্ষ টাকা আদায়ের দাবি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পুজোর নাম করে চাঁদার জুলুম! নতুন দিঘায় বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে টোটোচালকদের উপর মোটা অঙ্কের চাঁদা চাপানোর অভিযোগ উঠেছে এক ভুঁইফোড় ইউনিয়নের বিরুদ্ধে। অভিযোগ, কোনও স্বীকৃতি বা বৈধ পরিচয় ছাড়াই স্টিকার ও রসিদ ছাপিয়ে টোটোচালকদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, নতুন দিঘা এলাকায় প্রায় ১৩০০টি টোটো রয়েছে। প্রতিটি টোটোর চালকের কাছ থেকে ১ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। হিসাব করলে মোট অঙ্ক দাঁড়ায় প্রায় ১৩ লক্ষ টাকা। পুজোর নামে এত বিপুল টাকা কোথায় যাচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলছেন টোটোচালকরা।

অভিযোগ, টাকা দিতে না চাইলে চাপ তৈরি করা হচ্ছে। ক্ষোভে ফুঁসছেন বহু চালক। শেষ পর্যন্ত গোপনে চাঁদা আদায়ের ছবি ও ভিডিও মোবাইল ক্যামেরায় তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন কয়েকজন চালক।তাঁদের প্রশ্ন, পুজোর চাঁদা নাকি চাঁদাবাজি—প্রশাসন কি এবার জবাব দেবে? অভিযোগের সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।