সোমবার, সেপ্টেম্বর 14, 2026
00:58:03 | কলকাতা

ভোটের পর গা-ঢাকা, শেষমেশ চেন্নাইয়ে গ্রেফতার!হাসনাবাদের তৃণমূল উপপ্রধান শহিদুল শেখ

জেলা ভিত্তিক সংবাদ

হাসানুজ্জামান,মানুষের মতামত:হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা শহিদুল শেখকে চেন্নাই থেকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ ও বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে হাসনাবাদ থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

অভিযোগের মধ্যে রয়েছে বিজেপি কর্মীদের মারধর, দোকানে অগ্নিসংযোগ, ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি, এলাকায় অশান্তি সৃষ্টি, পঞ্চায়েতের অর্থ তছরুপ এবং হুমকি দিয়ে বিরোধী কর্মীদের বাড়িছাড়া করার মতো গুরুতর অভিযোগ। ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে এনে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।