‘ইথা’ দিয়ে নতুন চমক শ্রদ্ধার!ডান্স বায়োপিকের পরই ‘নাগিন’

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার নতুন চ্যালেঞ্জিং চরিত্রে দেখা দিতে চলেছেন। পরিচালক লক্ষ্মণ উতেকরের আসন্ন ডান্স বায়োপিক ‘ইথা’-র শুটিং শুরু করেছেন অভিনেত্রী। ছবিতে নাচকে কেন্দ্র করে তৈরি হবে গল্প, আর সেই কারণে চরিত্রটির জন্য শ্রদ্ধাকে বিশেষ প্রস্তুতিও নিতে হচ্ছে বলে জানা গিয়েছে।
‘ইথা’র কাজ শেষ করার পরই শ্রদ্ধার পরবর্তী বড় প্রজেক্ট ‘নাগিন’-এর দিকে এগোনোর পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরেই এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
একসঙ্গে পরপর দুটি গুরুত্বপূর্ণ ছবিতে কাজ করতে চলায় শ্রদ্ধার কেরিয়ারে নতুন গতি আসতে পারে বলে মনে করছেন অনুরাগীরা। বিশেষ করে ‘নাগিন’-এ তাঁর লুক ও চরিত্র নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
