ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপালের,‘জোর করে পদত্যাগ করানো হয়েছে’ দাবি
ছাত্র বিক্ষোভের মুখে সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপালের পদত্যাগ।তাঁর দাবি, স্বেচ্ছায় নয়,জোর করে পদত্যাগ করানো হয়েছে।পরে গঙ্গাজল ও ধূপ দিয়ে কলেজ চত্বর শুদ্ধিকরণ করেন পড়ুয়ারা।

তপন রায়,মানুষের মতামত:ছাত্র বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপাল। তাঁকে ঘিরে বেশ কিছুদিন ধরেই কলেজে উত্তেজনা চলছিল বলে জানা গিয়েছে। বিক্ষোভের পর তিনি কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় দাবি করেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। বরং জোর করে তাঁকে পদত্যাগ করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে ভাইস প্রিন্সিপাল কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরই অন্য ছবি দেখা যায়। কলেজের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন একাংশ পড়ুয়া। পরিস্থিতির মধ্যে গঙ্গাজল ও ধূপ নিয়ে কলেজ চত্বরের শুদ্ধিকরণ করেন কয়েকজন ছাত্রছাত্রী।
ঘটনাকে কেন্দ্র করে সুরেন্দ্রনাথ কলেজে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইস প্রিন্সিপালের পদত্যাগ ঘিরে তাঁর দাবি এবং পড়ুয়াদের প্রতিক্রিয়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পদত্যাগের নেপথ্যে কী ঘটনা রয়েছে, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
