শনিবার, সেপ্টেম্বর 12, 2026
20:58:08 | কলকাতা

ভারত-ইরান সম্পর্কের নতুন সমীকরণ?

আন্তর্জাতিকরাজনীতি

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:রাষ্ট্রপতি ভবনে আজ ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতে প্রথম সফরে আসা ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান তিনি।

বৈঠকে ভারতের ব্রিকস সভাপতিত্বকালে ইরানের পক্ষ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি মুর্মু। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ভারত ও ইরানের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক যোগাযোগ এবং দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়।

আঞ্চলিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু বলেন, ভারত এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। সংঘাতের সমাধান যুদ্ধ বা উত্তেজনার মাধ্যমে নয়, বরং আলোচনা ও কূটনৈতিক পথেই হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।বৈঠকে ভারত-ইরান সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।