‘বাঙালীর আমিষ উৎসব’ ঘিরে কলকাতায় চর্চা,ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে বার্তা আয়োজকদের
বাঙালির খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে কলকাতায় আয়োজিত হচ্ছে ‘বাঙালীর আমিষ উৎসব’।ধর্মের নামে বিভাজন ও খাদ্যাভ্যাস নিয়ে ভণ্ডামির বিরুদ্ধে বার্তা আয়োজকদের।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:ধর্মের নামে ভণ্ডামি ও বিভাজনের বিরুদ্ধে বার্তা দিতে কলকাতায় আয়োজন করা হচ্ছে ‘বাঙালীর আমিষ উৎসব’। আয়োজকদের দাবি, বাঙালির খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও দীর্ঘদিনের খাদ্যপরম্পরাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন।
আয়োজকদের বক্তব্য, মানুষের ধর্মীয় পরিচয় বা ভক্তি শুধুমাত্র খাদ্যাভ্যাস দিয়ে বিচার করা উচিত নয়। মানুষের মন, চরিত্র এবং আচরণই প্রকৃত পরিচয়ের মাপকাঠি—এই বার্তাই কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চান তাঁরা।
এক্ষেত্রে রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের নামে প্রচলিত বিভিন্ন বাণী ও দর্শনের উল্লেখ করেছেন আয়োজকরা। তাঁদের দাবি, ধর্মের নামে মানুষের ব্যক্তিগত খাবার নিয়ে বিভাজন বা কাউকে হেয় করার প্রবণতার বিরুদ্ধেই এই উদ্যোগ। আয়োজকদের আরও বক্তব্য, আমিষ খাবার বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের দীর্ঘদিনের অংশ। তাই খাদ্যাভ্যাস নিয়ে অযথা বিভাজন না করে বাঙালির নিজস্ব সংস্কৃতিকে সম্মান করার বার্তা দিতেই এই আয়োজন!ধর্ম,খাদ্যাভ্যাস ও বাঙালির সাংস্কৃতিক পরিচয়—এই তিনটি বিষয়কে ঘিরে ‘বাঙালীর আমিষ উৎসব’ নিয়ে ইতিমধ্যেই কলকাতায় আগ্রহ তৈরি হয়েছে।
