শনিবার, সেপ্টেম্বর 12, 2026
17:41:32 | কলকাতা

আলিপুরদুয়ারে ভয়াবহ দুর্ঘটনা!সেতুর রেলিং ভেঙে নদীতে লরি,আহত ৩

জেলা ভিত্তিক সংবাদ

আলিপুরদুয়ারের ৩১ নম্বর জাতীয় সড়কের মেন্দাবাড়ি ভাণ্ডানি সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল মালবাহী লরি। চালক-সহ ৩ জন গুরুতর আহত।

তপন রায়,মানুষের মতামত:নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেল একটি মালবাহী লরি। ঘটনায় লরির চালক-সহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ৩১ নম্বর জাতীয় সড়কের মেন্দাবাড়ি ভাণ্ডানি সেতুতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি মালবাহী লরি গৌহাটির দিকে যাচ্ছিল। মেন্দাবাড়ি ভাণ্ডানি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই লরিটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে সেটি ভেঙে নদীর নিচে পড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। লরির চালক-সহ তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কীভাবে লরিটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।