শনিবার, সেপ্টেম্বর 12, 2026
09:09:50 | কলকাতা

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে বাড়ল পুলিশি তৎপরতা,রুটমার্চে নিরাপত্তার বার্তা

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করল পুলিশ। বিভিন্ন এলাকায় রুটমার্চ করে ভোটারদের নির্ভয়ে ভোটদানের বার্তা দেওয়া হয়েছে।৬ অক্টোবর ভোট,৯ অক্টোবর গণনা।

রাজকুমার বেরা,মানুষের মতামত:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন এলাকায় রুটমার্চ করল পুলিশ। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর ভোটগণনা। তার আগে সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই পুলিশের এই তৎপরতার অন্যতম উদ্দেশ্য বলে জানা গিয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক হিসেবে কর্নাটক ক্যাডারের IPS অফিসার এম বি বোরালিঙ্গাইয়াকে নিযুক্ত করা হয়েছে।

এদিকে বিভিন্ন এলাকায় পুলিশের রুটমার্চ ঘিরে সাধারণ মানুষের মধ্যেও নজর পড়ে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে পৌঁছনোর পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে খবর। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রস্তুতি শুরু হয়েছে। বুথস্তরের সংগঠন থেকে প্রার্থী নির্বাচন—সব ক্ষেত্রেই চলছে তৎপরতা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।