উস্কানির অভিযোগে লাহেক আলীকে স্বস্তি, তথ্যপ্রমাণ পেশে ব্যর্থ রাজ্য,বাড়ল জামিন
বারুইপুরের সিপিআইএম নেতা লাহেক আলীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। অভিযোগের সমর্থনে তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি রাজ্য। ১২ অক্টোবর পর্যন্ত জামিন বহাল, ৮ অক্টোবর পরবর্তী শুনানি।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:বারুইপুরের সিপিআইএম নেতা লাহেক আলীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে উস্কানিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে।সেই মামলার শুনানিতে এদিন গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ আদালতে পেশ করার কথা ছিল রাজ্যের। তবে অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি রাজ্য, বলে জানা গিয়েছে।
এরপরই লাহেক আলীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়ে ১২ অক্টোবর পর্যন্ত করার নির্দেশ দেন বিচারপতি। একইসঙ্গে আগামী ৮ অক্টোবর ফের মামলাটির শুনানি হবে বলে জানানো হয়েছে।
আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তি পেলেন বারুইপুরের ওই সিপিআইএম নেতা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে রাজ্য পরবর্তী শুনানিতে কী তথ্যপ্রমাণ পেশ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও আইনজীবী মহলের।
