সত্যি কি এবার ফাঁস হবে বিজয়ের রহস্য?‘দৃশ্যম ৩’ ট্রেলারে চমক!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ট্রেলারেই স্পষ্ট, এবার বিজয় সালগাঁওকরের সামনে বিপদ আরও বড়। ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর ট্রেলারে অজয় দেবগণকে ফের দেখা গেল বিজয়ের চরিত্রে। তবে এবার তাঁর পুরনো প্রতিপক্ষ তব্বুর মীরা দেশমুখের পাশাপাশি নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ। ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া মীরা এবার আর শুধু আইনের পথে নয়, প্রতিশোধের নেশায় এগোচ্ছেন। অন্যদিকে ক্রাইম ব্রাঞ্চের এসপি রাজবীর সিং তোমর হিসেবে জয়দীপ যেন বিজয়ের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী। আইনজীবীর ভূমিকায় প্রকাশ রাজও রহস্য আরও ঘনীভূত করছেন। পরিবারকে বাঁচাতে বিজয় এবার কী নতুন চাল দেবেন, সেই প্রশ্নই ট্রেলারের মূল আকর্ষণ। অভিষেক পাঠক পরিচালিত ছবিটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
