বুধবার, সেপ্টেম্বর 9, 2026
17:43:15
| কলকাতা

সংগ্রামের সাইকেল থেকে বিচারপতির আসন—রবীন্দ্র ঘুগের অবিশ্বাস্য উত্থান

kolkata

চার মাইল সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া সেই ছেলেই আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রবীন্দ্র ভি ঘুগের জীবনসংগ্রাম ও সাফল্যের কাহিনি সত্যিই অনুপ্রেরণার।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আজই কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। তবে তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে এক অনুপ্রেরণামূলক লড়াইয়ের গল্প। ছোটবেলায় বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল প্রায় চার মাইল। প্রতিদিন সেই পথ সাইকেল চালিয়েই স্কুলে যেতেন তিনি। আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ১৯৯০ সালে আইন পড়া শেষ করে শুরু করেন পেশা। প্রথমে শ্রমিক ও ইউনিয়নের হয়ে বহু মামলায় সওয়াল করেন। পরে বম্বে হাই কোর্টের বিচারপতি হন এবং ২০২৬ সালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বও সামলান। অবশেষে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির আসনে রবীন্দ্র ভি ঘুগে। তাঁর জীবনকাহিনি যেন প্রমাণ করে—পরিশ্রম, নিষ্ঠা আর স্বপ্ন থাকলে সাধারণ পথ পেরিয়েও পৌঁছনো যায় অসাধারণ উচ্চতায়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।