বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:56:46
| কলকাতা

হেড স্যারকে পিছন থেকে সজোরে ধাক্কা! মাটিতে লুটিয়ে রক্তাক্ত, স্কুলে তাণ্ডব

জেলা ভিত্তিক সংবাদ

শিক্ষক দিবসের বিশেষ খাবার ঘিরে জলপাইগুড়ি জেলা স্কুলে তুমুল উত্তেজনা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের মারধরের অভিযোগ।পাল্টা ধাক্কায় মাটিতে পড়ে মাথা ফাটে হেড স্যারের।চলে ভাঙচুর,পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তপন রায়,মানুষের মতামত:শিক্ষক দিবসের বিশেষ খাবারকে কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ি জেলা স্কুল।অভিযোগ, খাবারের জায়গায় কয়েকজন ছাত্র ঢুকে পড়ায় তাদের উপর চড়াও হন প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই। ছাত্রদের একাংশের দাবি, প্রধান শিক্ষক তাঁদের মারধর করেন। ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয় বলেও অভিযোগ।
এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভে জড়িয়ে পড়ে ছাত্রদের একাংশ। অভিযোগ, হুড়োহুড়ির মধ্যে পিছন থেকে সজোরে ধাক্কা দেওয়া হয় প্রধান শিক্ষককে। মাটিতে আছড়ে পড়ে মাথায় গুরুতর চোট পান তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ভাঙচুরের অভিযোগও উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে!

শিক্ষক-শিক্ষিকাদের একাংশের দাবি, এমন ঘটনায় স্কুলের পরিবেশ কার্যত নষ্ট হয়েছে। তবে ঠিক কীভাবে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠল, তা নিয়ে তদন্ত চলছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।