বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
19:27:10 | কলকাতা

ছয় ঘণ্টার তল্লাশি,৩২ কার্টুন ওষুধ বাজেয়াপ্ত,বাজারমূল্য ৬.৬০ লক্ষ টাকা

জেলা ভিত্তিক সংবাদ

বসিরহাটের বিথারী বাজারে যৌথ অভিযানে লয়েড মেডিকেল হল থেকে ৩২ কার্টুন ওষুধ বাজেয়াপ্ত। আনুমানিক বাজারমূল্য ৬.৬০ লক্ষ টাকা।নমুনা পরীক্ষার পর হবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ড্রাগ কন্ট্রোলার, বিএসএফ এবং স্বরূপনগর থানার যৌথ অভিযানে একটি ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের পরিমাণ ৩২ কার্টুন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা।

ঘটনার সূত্রপাত গত ৬ আগস্ট। বসিরহাটের স্বরূপনগরের বিথারী বাজারে লয়েড মেডিকেল হল-এ যৌথ দল তল্লাশি চালায়। প্রায় ছয় ঘণ্টা ধরে তল্লাশি চললেও দোকানের মালিক সেখানে উপস্থিত ছিলেন না। এরপর প্রশাসনের পক্ষ থেকে দোকানটি সিল করে দেওয়া হয় এবং নোটিশ দেওয়া হয়।

বুধবার,৯ সেপ্টেম্বর, দোকান মালিকের উপস্থিতিতে ফের দোকানের সিল খোলা হয়। এরপর ড্রাগ কন্ট্রোলার অফিসার, বিএসএফ এবং স্বরূপনগর থানার আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় দ্বিতীয় দফার তল্লাশি। প্রায় ছয় ঘণ্টার অভিযানে ৩২ কার্টুন ওষুধ বাজেয়াপ্ত করা হয়। ড্রাগ কন্ট্রোলার অফিসার জানিয়েছেন, বাজেয়াপ্ত ওষুধের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।