সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

স্বপ্নের ব্যবসা বন্ধ, তারপরই মৃত্যু! হাড়োয়ায় যুবকের পরিণতিতে শোক

ব্যবসা বন্ধের পর মানসিক অবসাদে ভুগছিলেন ২৫ বছরের নুর আলী।হাড়োয়ার আটঘরায় বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার,হাসপাতালে মৃত্যু। তদন্তে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাড়োয়ায়। মৃতের নাম নুর আলী মোল্লা (২৫)। হাড়োয়া থানার আটঘরা গ্রামে রবিবার এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নুর আলী বারাসাতে মোটর গ্যারাজের ব্যবসা করতেন। কয়েক মাস আগে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল বলে পরিবারের দাবি।

রবিবার দুপুরে বাড়ির পাশের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।