সাংসদের বাড়ি-অফিসে ইডি,তদন্তে কোন ‘যোগসূত্র’?
তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় সোমবার অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা, দিল্লি ও রাঁচি মিলিয়ে সাতটি জায়গায় তল্লাশি চলছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কলকাতার পার্ক সার্কাসের ১২,দরগা রোডে ‘আখবার-ই-মশরিক’ সংবাদপত্রের অফিসেও তল্লাশি চালানো হয়। নাদিমুল হক এই সংস্থার ডিরেক্টর। তদন্তে সংবাদপত্রের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগের পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন, হিসাব-বহির্ভূত নগদ লেনদেন ও সন্দেহজনক উৎস থেকে অর্থের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
দিল্লিতে সাংসদের সঙ্গে যুক্ত ঠিকানা ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। অভিযানে নথি ও আর্থিক লেনদেনের রেকর্ড পরীক্ষা করছেন তদন্তকারীরা।
