সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

সাইবার জালিয়াতির পর বড় স্বস্তি হলদিয়ায়,‘হারানো’ লক্ষ লক্ষ টাকা ও মোবাইল ফিরল পুলিশের তৎপরতায়!

হলদিয়ায় সাইবার প্রতারণায় ছয়জনের খোয়া যাওয়া ৮ লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধার করল পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া ১৮টি মোবাইলও উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সাইবার প্রতারণায় টাকা হারিয়ে দুশ্চিন্তায় ছিলেন ছয়জন। পুলিশের তৎপরতায় তাঁদের খোয়া যাওয়া প্রায় ৮ লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধার করে সোমবার ফিরিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, এক ব্যক্তিরই প্রায় ৫ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে চলে গিয়েছিল।

শুধু টাকা নয়, বিভিন্ন সময়ে চুরি যাওয়া ১৮টি মোবাইল ফোনও উদ্ধার করেছে হলদিয়া থানার পুলিশ। সোমবার সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। টাকা ও মোবাইল ফিরে পেয়ে স্বস্তি পেয়েছেন ক্ষতিগ্রস্তরা। পুলিশ জানিয়েছে, প্রতারণার অভিযোগ পাওয়ার পর তদন্ত করে দ্রুত টাকা উদ্ধারের চেষ্টা করা হয়। পুলিশের এই উদ্যোগে খুশি প্রতারিত পরিবারগুলি।

পাশাপাশি সাধারণ মানুষকে সাইবার প্রতারণা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত নম্বর থেকে ফোন, মেসেজ বা লিঙ্ক এলে যাচাই না করে কোনও তথ্য বা টাকা দেওয়া উচিত নয়। সামান্য অসতর্কতাতেই মুহূর্তে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।