পুরনো ‘ওয়েটিং লিস্ট’ বাতিল!ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
পুরনো সরকারের ভাতার ‘ওয়েটিং লিস্ট’ বাতিল করল রাজ্য।নতুন করে যোগ্যদের তালিকা তৈরিi হবে। ৮২.০৫ লক্ষ উপভোক্তা বর্ধিত হারে ভাতা পাবেন,নভেম্বরে ফের জনকল্যাণ শিবির হবে।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:বিগত সরকারের আমলে ভাতা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অনেক ক্ষেত্রে যোগ্যদের বদলে অযোগ্যরা ভাতা পেয়েছেন। তাই পুরনো সরকারের ‘ওয়েটিং লিস্ট’ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সোমবার নবান্ন সভাঘরে বার্ধক্য ভাতা-সহ বিভিন্ন ভাতা প্রদান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী জানান,নতুন করে যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে।আগের সরকারের ‘আপনার পাড়া আপনার সমাধান’ কর্মসূচিতে আবেদন করেও যারা ভাতা পাননি এবং নতুন সরকারের জনকল্যাণ শিবিরে আবেদন করেও তালিকায় জায়গা পাননি, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, আগামী নভেম্বর-ডিসেম্বরে গ্রামাঞ্চলে ফের জনকল্যাণ শিবির হবে। সেখানে বঞ্চিতরা আবেদন করতে পারবেন। বর্ধিত হারে ভাতা পেয়ে মোট ৮২.০৫ লক্ষ যোগ্য উপভোক্তা উপকৃত হবেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।
