সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

ওড়িশা থেকে আসছিল গাড়ি,পাঁশকুড়ায় থামতেই সব ওলটপালট!

ওড়িশা থেকে কলকাতাগামী একটি গাড়ি পাঁশকুড়ার মহৎপুর বাইপাসে আটক করে পুলিশ। তল্লাশিতে উদ্ধার ১২২ কেজি গাঁজা, আটক এক ব্যক্তি। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে চালানের উৎস।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:উড়িষ্যা থেকে কলকাতা যাওয়ার পথে একটি প্রাইভেট গাড়ি আটক করে তার ভেতর থেকে প্রায় ১২২ কিলো গাঁজা উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ। জানা যায় ওই গাড়িটি উড়িষ্যা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ মহৎপুর বাইপাসে গাড়ি থেকে ধাওয়া করে আটক করে। গাড়িতে থাকা গাড়ির সেক পিন্টু নামে এক ব্যক্তিকেও আটক করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এসডিপিও শুভদীপ ঘোষ,আইসি শুভব্রত নাথ, বিডিও মোহন ভার্মা সহ আধিকারিকরা।

মাত্র কয়েকদিন আগেই পাঁশকুড়াতেই ১৪০ কেজি গাজা উদ্ধার করেছিল পুলিশ আজ সাতসকালে আবারো পাঁশকুড়া থানার বড়সড় সাফল্য তাই ১২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।