সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

নতুন বহর পেল লালবাজার,বদলাতে পারে ভিআইপি কনভয়ের ধরন?

লালবাজারে কলকাতা পুলিশের বহরে যুক্ত হল ৫১টি নতুন যান। জরুরি পরিষেবা ও নজরদারিতে গতি আনাই লক্ষ্য। ভিআইপি কনভয়ে পাইলট কারের বদলে বাইক ব্যবহারের প্রস্তাবও দিলেন পরিবহণমন্ত্রী।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কলকাতা পুলিশের যানবাহন ব্যবস্থায় যুক্ত হল আরও ৫১টি নতুন যান। একটি বেসরকারি গাড়ি সংস্থার পক্ষ থেকে ৫০টি দু’চাকার যান এবং একটি চারচাকার গাড়ি কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। লালবাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শ্রী অর্জুন সিং ও কলকাতার পুলিশ কমিশনার। আনুষ্ঠানিকভাবে নতুন যানগুলি পুলিশের হাতে তুলে দেওয়ার পর পতাকা উত্তোলন এবং র‍্যালির আয়োজন করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অত্যাধুনিক এই যানগুলি শহরের জরুরি পরিষেবা, নজরদারি ও পুলিশি কাজে ব্যবহার করা হবে। পরিবহণমন্ত্রী বলেন, নতুন যান যুক্ত হওয়ায় জরুরি পরিষেবা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে। পাশাপাশি, ভিআইপি সুরক্ষায় পাইলট কারের পরিবর্তে বাইক ব্যবহারের প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, এতে যানজট কমানো সম্ভব হতে পারে। এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে প্রস্তাবও রাখেন তিনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।