সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

মুর্শিদাবাদ শীর্ষে,রাজ্যে ৬০ হাজার নাবালিকা মা! কড়া পদক্ষেপের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ ও নাবালিকা প্রসব নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নবান্নে জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ছ’মাসে সরকারি হাসপাতালে প্রায় ৬০ হাজার নাবালিকার সন্তান প্রসব হয়েছে। ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে বাল্যবিবাহ ও পকসো আইনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, তালিকায় শীর্ষে মুর্শিদাবাদ—প্রায় ১২,৮৪৭টি ঘটনা। এরপর দক্ষিণ ২৪ পরগনায় ৪,১৭৮, পূর্ব বর্ধমানে ৩,৭৭৪, মালদায় ৩,৭৪৩ এবং নদিয়ায় ২,৯২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

মুখ্যমন্ত্রীর বার্তা, নাবালিকার বিয়ে বা প্রসবের ঘটনায় জড়িত স্বামী,পরিবার এবং বিয়ে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করবে। সরকারি সুযোগ-সুবিধা নিয়েও কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন তিনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।