সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

লাইসেন্স-জটে সাময়িক বন্ধ মুম্বইয়ের ঐতিহ্যবাহী Gaiety-Galaxy

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মুম্বইয়ের জনপ্রিয় Gaiety-Galaxy (G7) সিনেমা কমপ্লেক্সে আপাতত বন্ধ সব শো। ৭ সেপ্টেম্বর থেকে সিনেমা হলটিতে কোনও প্রদর্শনী হয়নি। বান্দ্রা পুলিশের দেওয়া নোটিসে সিনেমার লাইসেন্স নবীকরণ না হওয়ার কারণে শো বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে।

তবে হলের কর্ণধার মনোজ দেশাইয়ের দাবি, লাইসেন্স নয়, মূল সমস্যা প্রযুক্তিগত। তাঁর বক্তব্য, সিনেমা হলের কয়েকটি গুরুত্বপূর্ণ কেবল পুড়ে যাওয়ায় নতুন কেবল আনার কাজ চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত শো চালু করা সম্ভব নয়। ১৯৭২ সালে পথচলা শুরু করা Gaiety-Galaxy দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ আবেগের জায়গা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।