সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

বউবাজারের পনির পট্টিতে পুরসভার অভিযান,মিলল নষ্ট খোয়া-ক্ষীর ও ছানার কেক

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বউবাজারের পনির পট্টিতে অভিযান চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে বেশ কিছু নষ্ট ও নিম্নমানের খাদ্যসামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে নষ্ট খোয়া-ক্ষীর এবং ছানার কেক পাওয়া যায়। খাদ্যসামগ্রীর গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়।

দোকানগুলিতে সংরক্ষণ ব্যবস্থা, খাদ্যসামগ্রীর মান এবং বিক্রির উপযোগিতা পরীক্ষা করেন দপ্তরের আধিকারিকরা। নষ্ট খাবার পাওয়ায় তা সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবারের মান ও পরিচ্ছন্নতার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।