সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

বজ্রপাতের তাণ্ডব বামনডাঙায়!একই পরিবারের তিনজন আহত,মৃত্যু ২ মহিষের

বজ্রপাতের তাণ্ডবে কেঁপে উঠল ডুয়ার্সের বামনডাঙা চা বাগানের ডায়না লাইন। রবিবার সন্ধ্যায় পরপর বজ্রপাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ৬২ বছরের সুগেন গোয়ালা, তাঁর ৪২ বছরের ছেলে রাজু গোয়ালা এবং সাত বছরের নাতি আরিয়ান।

তপন রায়,মানুষের মতামত:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এলাকায় ঘন ঘন বজ্রপাত শুরু হয়। সেই সময় আচমকাই বাড়ির বিদ্যুতের মিটার ফেটে যায়। মিটারের তার পুড়ে যাওয়ার পাশাপাশি ঘরের একটি বাল্বও বিস্ফোরণের মতো ফেটে যায়। বাল্বের টুকরো রাজুর মুখে এসে লাগে। বিদ্যুতের ঝলক ও আগুনের ঘটনায় একই পরিবারের তিনজনই অগ্নিদগ্ধ হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

শুধু ওই পরিবারই নয়, বজ্রপাতের জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। স্থানীয় সূত্রের দাবি, বজ্রাঘাতে দুটি মহিষের মৃত্যু হয়েছে। পাশাপাশি ডায়না লাইনে অন্তত সাতটি বিদ্যুতের মিটার নষ্ট হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে ঘন ঘন বজ্রপাতের কারণে চা বাগান ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।