সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
রাজনীতি

বিধানসভায় বিশেষ অধিবেশন,১০ সেপ্টেম্বরেই ‘দুই বড় সিদ্ধান্ত’!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশেষ অধিবেশন বসতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অধিবেশন চলবে। বিশেষ অধিবেশনে ‘ইন্টার-ইউনিভার্সিটি ট্রান্সফার বিল’ পেশ করা হতে পারে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পড়ুয়াদের স্থানান্তর সংক্রান্ত ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতেই এই বিল আনার উদ্যোগ বলে জানা গিয়েছে।

পাশাপাশি,ওই দিনই বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। বিলটি পেশ ও নির্বাচন—দুই বিষয়েই বিধানসভায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।