শাসনে তৃণমূলের পার্টি অফিসে হামলা,হুমায়ুনকে ঘিরে ‘গো ব্যাক:অভিযোগ বিজেপির বিরুদ্ধে
শাসনে তৃণমূলের কর্মীসভা ঘিরে উত্তেজনা। হুমায়ুন কবিরকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান, একাধিক পার্টি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ। বিজেপি অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলকে নিশানা করেছে।

হাসানুজ্জামান,মানুষের মতামত: উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি-কীর্তিপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভাকে ঘিরে উত্তেজনা ছড়াল। সভায় তৃণমূল নেতা হুমায়ুন কবির উপস্থিত হলে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের দাবি, একাধিক নেতাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। পাশাপাশি দলের একাধিক পার্টি অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে বিরোধীদের মিছিল-মিটিং করতে দেওয়া হয়নি। শান্ত এলাকাকে ফের অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। সাধারণ মানুষই তার প্রতিবাদ করেছেন বলে দাবি বিজেপির। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
