জয়গাঁ থেকে কোচবিহারের পথে রহস্য!উধাও মা-মেয়ে,৬ দিনেও নেই খোঁজ!

তপন রায়,মানুষের মতামত:জয়গাঁ থেকে কোচবিহারে মাসির বাড়ি যাওয়ার পথে নিখোঁজ মা ও ছয় বছরের মেয়ে। প্রায় ছয় দিন ধরে তাঁদের কোনও সন্ধান না মেলায় উদ্বেগে পরিবার। জানা গিয়েছে, গত সোমবার গাড়িতে করে জয়গাঁ থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন ভারতী শিকদার ও তাঁর ছয় বছরের কন্যা। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে তাঁরা পৌঁছননি। এরপর আত্মীয়-পরিজনদের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁদের সন্ধান মেলেনি। অবশেষে স্ত্রী ও মেয়েকে খুঁজে পেতে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী অজয় মণ্ডল। অভিযোগের ভিত্তিতে নিখোঁজ মা-মেয়ের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত তাঁদের খুঁজে বাড়ি ফেরানোর আবেদন জানিয়েছে পরিবার।
