ইতিহাসের সেই অজানা ২১ দিন,গান্ধীর ভূমিকায় মনোজ বাজপেয়ী

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডে নতুন চমক। পরিচালক সুদীর মিশ্রর আসন্ন ছবিতে প্রথমবার মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন মনোজ বাজপেয়ী। ছবির গল্প তৈরি হচ্ছে ভারতের ইতিহাসের একটি তুলনামূলকভাবে অজানা ২১ দিনের সময়কে ঘিরে। স্বাধীনতা আন্দোলন ও গান্ধীজির জীবনের সেই বিশেষ পর্বকে পর্দায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। মনোজের মতো শক্তিশালী অভিনেতাকে গান্ধীর ভূমিকায় দেখার খবর প্রকাশ্যে আসতেই সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাঁর অভিনয় দক্ষতা এবং চরিত্রের গভীরতা এই ভূমিকায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। ছবির গল্প, অন্যান্য অভিনেতা এবং মুক্তির তারিখ নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তবে গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ীর প্রথম উপস্থিতি ছবিটির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে।
