রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
আন্তর্জাতিক

ধ্রুব হেলিকপ্টারে আকাশ কাঁপাবে সারং, মিশরে ভারতের শক্তি প্রদর্শন

মিশরের এল আলামেইন আন্তর্জাতিক এয়ার শোতে অংশ নিতে পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার সারং দল। ধ্রুব হেলিকপ্টারে ‘ডলফিন লিপ’ ও নতুন কসরত দেখাবে তারা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভারতীয় বায়ুসেনার সারং হেলিকপ্টার ডিসপ্লে টিম মিশরে পৌঁছেছে। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর মিশরের এল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ‘এল আলামেইন আন্তর্জাতিক এয়ার শো’।সেখানেই নিজেদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করবে সারং দল। দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) ধ্রুব নিয়ে বিভিন্ন কঠিন ফর্মেশন ও সমন্বিত কসরত দেখাবে তারা। বিশ্বের একমাত্র পাঁচ হেলিকপ্টারের ডিসপ্লে টিম হিসেবে পরিচিত সারং। তাদের জনপ্রিয় ‘ডলফিন লিপ’ কসরতের পাশাপাশি এবার নতুন ‘স্পট স্টল টার্ন’ কৌশলও প্রদর্শন করা হবে।

এই অংশগ্রহণের মাধ্যমে ভারতের নিজস্ব বিমান প্রযুক্তির সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি ভারত ও মিশরের প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।