বস্তিতে নয়,বাড়িতেই গাঁজার ‘ভাণ্ডার’:পূর্ব ভোগডাবরিতে পুলিশের বড় অভিযান!
কোচবিহারের পূর্ব ভোগডাবরিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ১০২.৭৭ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু,মাদকের উৎস ও সহযোগীদের খুঁজছে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:গোপন সূত্রে খবর পেয়ে সিতলকুচির পূর্ব ভোগডাবরি এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১০২.৭৭ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। রবিবার, ৬ সেপ্টেম্বর রাম প্রসাদ রায় (৩০)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে বলে খবর পেয়েছিল সিতলকুচি থানার পুলিশ। এরপর ম্যাথাভাঙার সার্কেল ইন্সপেক্টর ও সাক্ষীদের উপস্থিতিতে বাড়িটি ঘিরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পাঁচটি নাইলনের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলিতে থাকা গাঁজার মতো পদার্থ ওজন করে মোট ১০২.৭৭ কেজি পাওয়া যায়। এনডিপিএস আইনের নিয়ম মেনে সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। রাম প্রসাদ রায়ের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু হয়েছে। গাঁজা কোথা থেকে এসেছিল এবং চক্রে আর কেউ জড়িত কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।
