রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
খেলা

অনয়া বাঙ্গারকে ঘিরে বিতর্ক,মহিলা ক্রিকেটে ট্রান্সজেন্ডারদের জায়গা কতটা?

অনয়া বাঙ্গারকে মহিলা ক্রিকেটে খেলার অনুমতি ঘিরে বিতর্ক।শারীরিক সুবিধার প্রশ্ন তুলেছেন মারিজানে কপ,পাল্টা জবাব দিয়েছেন অনয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া দিয়েছে ঘরোয়া ক্রিকেটের অনুমতি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:রূপান্তরকামী ক্রিকেটারদের মহিলা ক্রিকেটে সুযোগ দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেটার অনয়া বাঙ্গারকে ঘিরে আলোচনায় এবার মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার মহিলা দলের অলরাউন্ডার মারিজানে কপ। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি দাবি করেছেন, পুরুষ থেকে মহিলা হওয়া ক্রিকেটাররা শারীরিকভাবে বাড়তি সুবিধা পেতে পারেন।

তাই মহিলা ক্রিকেটে এমন নিয়ম চালু হলে সমস্যা তৈরি হতে পারে বলে তাঁর মত। তবে কপের মন্তব্যের জবাব দিয়েছেন অনয়া। তাঁর বক্তব্য, রূপান্তরকামী ক্রিকেটারদের খেলতে হলে নির্দিষ্ট শারীরিক যোগ্যতা ও টেস্টোস্টেরনের মাত্রা সংক্রান্ত নিয়ম পূরণ করতে হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া অনয়াকে স্থানীয় কমিউনিটি ও প্রিমিয়ার ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে। ভবিষ্যতে উইমেনস বিগ ব্যাশ লিগে খেলার বিষয়টি বিবেচনা করা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আইসিসির নীতি আলাদা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।