রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Public Interest News

সীমান্তের ‘স্নায়ুকেন্দ্রে’ পরিকাঠামোর জোর, নতুন ৪ লেনের হাইওয়ে

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত,:শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-র সড়ক যোগাযোগ আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। জাতীয় সড়ক ২৭-এর সমান্তরালে ৩১.০২ কিলোমিটার দীর্ঘ চার লেনের নতুন মহাসড়ক নির্মাণে ২০৭৭.১৮ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, নতুন জাতীয় সড়ক ৩২৭ বাগডোগরা থেকে পানিটাঙ্কি ও খড়িবাড়ি হয়ে বিহারের গলগলিয়াকে যুক্ত করবে। জাতীয় সড়ক ২৭ থেকে প্রায় ২০-৩০ কিলোমিটার দূরত্বে সমান্তরালভাবে চলবে এই রাস্তা।

প্রকল্পে তিনটি বড় সেতু, একটি রোড ওভারব্রিজ, পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস এবং দু’পাশে সার্ভিস রোড থাকবে। ফলে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিটাঙ্কির যানজট কমার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও মজবুত হবে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরে নতুন সড়ক তৈরি হলে প্রতিরক্ষা পরিবহণ, পণ্য সরবরাহ এবং উত্তরবঙ্গের বাণিজ্যিক যোগাযোগেও বড় সুবিধা হবে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।