শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

ফরাক্কায় রেললাইনে ধসের পর সড়কপথেও দুর্ভোগ,১২ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট

ফরাক্কায় রেললাইনে ধসের মেরামতির মধ্যেই ১২ নম্বর জাতীয় সড়কে গাড়ি খারাপ হয়ে রাত থেকে তীব্র যানজট। দীর্ঘক্ষণ আটকে একাধিক গাড়ি, চরম দুর্ভোগে বাসযাত্রী ও সাধারণ মানুষ।

তপন রায়,মানুষের মতামত:মুর্শিদাবাদের ফরাক্কায় একদিকে রেললাইনে ধসের জেরে মেরামতির কাজ চলছে, অন্যদিকে সড়কপথেও নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। ১২ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়াকে কেন্দ্র করে রাত থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ ধরে রাস্তার উপর আটকে রয়েছে একাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি। যানজটের জেরে দুর্ভোগে পড়েছেন বাসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। রেলপথে সমস্যার পাশাপাশি জাতীয় সড়কে এই যানজট পরিস্থিতি ফরাক্কায় যাতায়াত ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করে তুলেছে। যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।