শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Public Interest Newsস্বাস্থ্য

ম্যারিনেট করা পচা মাংস থেকে অনুমোদনহীন রং——হাড়োয়ায় খাবারের দোকানে একের পর এক অনিয়ম!স্বাদের আড়ালে স্বাস্থ্যের বিপদ?

হাড়োয়ার বিরিয়ানি দোকানে প্রশাসনের অভিযানে উদ্ধার ৫–৬ কেজি পচা মাংস। একাধিক মিষ্টির দোকানেও অনিয়মের অভিযোগ,খাদ্য সুরক্ষায় অভিযান আরও জোরদারের বার্তা প্রশাসনের।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাট মহকুমায় ফের পচা মাংস উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। হাড়োয়ার গোপালপুর বাজার ও হাটখোলা এলাকায় একাধিক খাবারের দোকানে যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর, পুলিশ, ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। অভিযানে একটি বিরিয়ানির দোকান থেকে ম্যারিনেট করে রাখা এবং ফ্রিজে সংরক্ষিত প্রায় ৫–৬ কেজি পচা মাংস উদ্ধার হয়। ঘটনাস্থলেই তা নষ্ট করে দেন আধিকারিকরা। পাশাপাশি কয়েকটি মিষ্টির দোকানেও অপরিষ্কার পরিবেশে রাখা খাবার এবং ভেজাল খাদ্যসামগ্রী পাওয়ার অভিযোগ ওঠে। কোথাও অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহারেরও অভিযোগ মিলেছে। সংশ্লিষ্ট খাবার নষ্ট করে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আগামী দিনেও এ ধরনের অভিযান চলবে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।