শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

মুহূর্তে ভস্মীভূত সরকারি বাস! দিনহাটায় আগুনের তাণ্ডব,জখম কর্মী

দিনহাটা সরকারি বাসস্ট্যান্ডে সারাই চলাকালীন ভয়াবহ আগুনে পুড়ে ছাই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস। গুরুতর জখম এক কর্মী, আগুনে ক্ষতিগ্রস্ত পাশের আরেকটি বাসও।

তপন রায়,মানুষের মতামত:কোচবিহারের দিনহাটা সরকারি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, কোচবিহার থেকে ট্রিপ শেষ করে বাসটি দিনহাটা বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। বাসটিতে সারাইয়ের কাজ চলাকালীন আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ বাসটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বাসের সমস্ত আসন ও জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দে একাধিক চাকা ফেটে যায়। আগুনের আঁচ পাশের একটি বাসেও পৌঁছয়, সেটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এক কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।