মেট্রোয় মোদি:জমল ‘মেট্রো মোমেন্টস’,সফরের ছবি ঘিরে চর্চা!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: দিল্লির SRCC-র অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া এবং অনুষ্ঠান শেষে ফেরার পথে মেট্রো সফরের বেশ কিছু মুহূর্ত সমাজমাধ্যমে শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, যাতায়াতের সময় মেট্রোয় সাধারণ যাত্রীদের সঙ্গে তাঁর সফরের বিভিন্ন ঝলক ধরা পড়ে। পরে নিজের এক্স হ্যান্ডেলে সেই মুহূর্তগুলির ছবি ও অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পোস্টে তিনি লেখেন, “Metro moments… On the way to the SRCC programme and back.” প্রধানমন্ত্রীর এই মেট্রো সফর ঘিরে সমাজমাধ্যমেও আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে জনপরিবহণে তাঁর যাতায়াতের বিষয়টি নজর কেড়েছে।
