রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদস্বাস্থ্য

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুর মৃত্যু ঘিরে তোলপাড়,তদন্ত রিপোর্টের পরই সরানো হল সুপারকে

মালদহ মেডিক্যালে অগাস্টে ৮৯ শিশুর মৃত্যু ঘিরে তদন্তের পর সুপার তথা এমএসভিপি প্রসেনজিৎ বরকে সরানো হল।অপুষ্টি, নানা রোগের পাশাপাশি প্রশাসনিক দুর্বলতাও তদন্তে উঠে এসেছে।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত: মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অগাস্ট মাসে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। চার সদস্যের বিশেষজ্ঞ দলের তদন্ত রিপোর্টের পর হাসপাতালের সুপার তথা এমএসভিপি প্রসেনজিৎ বরকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অগাস্ট মাসে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে। শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখতে প্রতিটি ঘটনার চিকিৎসা সংক্রান্ত নথি পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞ দলের মতে, অপুষ্টি, জন্মের পর শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্মানোর মতো বিভিন্ন কারণে শিশুদের মৃত্যু হয়েছে। পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক ও পরিকাঠামোগত কিছু দুর্বলতাও তদন্তে উঠে এসেছে। মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের রিপোর্টের ভিত্তিতেই প্রশাসনিক স্তরে এই পরিবর্তন করা হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।