লিজ নয়,এবার সরকারি ফ্ল্যাটে সরাসরি মালিকানা!বড় সিদ্ধান্ত রাজ্যের
সরকারি ফ্ল্যাটে লিজ প্রথার বদলে এবার সরাসরি ফ্রি-হোল্ড মালিকানা। ৩৫৯টি অবিক্রিত ফ্ল্যাট দ্রুত বিক্রি, অনলাইন পোর্টাল চালু এবং নিম্ন-মধ্যবিত্তের জন্য নতুন আবাসন প্রকল্পের ঘোষণা রাজ্যের।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সরকারি আবাসনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এবার থেকে লিজের পরিবর্তে সরকারি ফ্ল্যাট ও জমিতে সরাসরি ‘ফ্রি-হোল্ড’ মালিকানা দেওয়া হবে।এর ফলে মালিকানা নিয়ে দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতা কমবে। পুরনো ও নতুন—দুই ধরনের ক্রেতাই এই সুবিধা পাবেন।
দীর্ঘদিন অবিক্রিত থাকা ৩৫৯টি সরকারি ফ্ল্যাট দ্রুত বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নীতিতে এগুলি বরাদ্দ করা হবে। দালালচক্র কমাতে চালু হবে ডিজিটাল পোর্টাল। অনলাইনে আবেদন, অভিযোগ ও শুনানির পরিষেবা মিলবে।
জলপাইগুড়ি, শিলিগুড়ি,ঠাকুরপুকুর ও নিউটাউনে একাধিক নতুন আবাসন প্রকল্পেরও ঘোষণা হয়েছে। যৌথ প্রকল্পে ৫০ শতাংশ ফ্ল্যাট নিম্ন ও মধ্যবিত্তের জন্য সংরক্ষিত থাকবে।
