শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

কচুরিপানার চাপে আবারও সেতুভাঙা কাণ্ড:বিপর্যস্ত জনজীবন!

ইছামতীর জলস্রোত ও কচুরিপানার চাপে ফের ভাঙল টিপি-কাটাবাগানের বাঁশের সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন,৩০ কিমি ঘুরপথে চরম দুর্ভোগে পড়ুয়া,রোগী,কৃষকসহ স্থানীয়রা।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে ইছামতী নদীর জলস্রোত ও কচুরিপানার চাপে ফের ভেঙে পড়ল টিপি-কাটাবাগানের সংযোগকারী বাঁশের সেতু। ফলে দুই এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। প্রতিদিন ছাত্রছাত্রী, অফিসযাত্রী, কৃষক, ব্যবসায়ী ও রোগীরা এই সেতুর উপর নির্ভর করতেন। স্থানীয়দের অভিযোগ, গত ১৮ আগস্ট জলস্রোতের চাপে সেতুটি ভেঙে যাওয়ার পর নতুন করে বাঁশের সেতু তৈরি করা হয়েছিল। কিন্তু মাত্র দশ দিনের মধ্যেই সেটিও ভেঙে যায়। বর্তমানে এক পাড় থেকে অন্য পাড়ে যেতে প্রায় ৩০ কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পড়ুয়া, অসুস্থ রোগী ও কৃষকরা। দীর্ঘদিন ধরে স্থায়ী কংক্রিটের সেতুর দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বারবার আশ্বাস মিললেও কাজ হয়নি। স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল জানিয়েছেন, স্থায়ী সেতুর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এবার কী হয়, সেটাই দেখার।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।