শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
রাজনীতি

জঙ্গলমহলের মানচিত্রে বদল,মেদিনীপুর রেঞ্জে ঝাড়গ্রাম ফেরানোয় খুশি প্রাক্তন আমলা বিজেপি নেত্রী ভারতী ঘোষ

মেদিনীপুর রেঞ্জে ঝাড়গ্রামকে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত ভারতী ঘোষের। তাঁর দাবি, পূর্বতন সরকারের সিদ্ধান্তে জেলার ভৌগোলিক বাস্তবতা উপেক্ষিত হয়েছিল। বর্তমান সরকার জঙ্গলমহলের উন্নয়নে সঠিক পথে এগোচ্ছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:একসময় মাওবাদী সন্ত্রাসে উত্তপ্ত ছিল জঙ্গলমহল। সেই সময় মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া প্রাক্তন আইপিএস ও বিজেপি নেত্রী ভারতী ঘোষের বক্তব্য,জেলার ভৌগোলিক বাস্তবতা বিবেচনা না করেই পূর্বতন সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছিল। তাঁর অভিযোগ,ঝাড়গ্রামে ব্যাটেলিয়ন তৈরির জন্য তৎকালীন জেলাশাসকের কাছে জমি চাওয়া হলেও এক কাঠা জমিও দেওয়া হয়নি। উল্টে তাঁকে হেনস্থার অভিযোগও করেন তিনি।

রাজ্যে পালাবদলের পর মেদিনীপুর,বাঁকুড়া ও পুরুলিয়া সহ জঙ্গলমহলের উন্নয়নে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করেছে বলে দাবি বিজেপির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চার জেলার উন্নয়ন নিয়ে একাধিক বৈঠকও করেছেন। মেদিনীপুর রেঞ্জে ঝাড়গ্রামকে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতী ঘোষ বলেন,আগের সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল না। বর্তমান সরকার মানুষের উন্নয়নের কথা মাথায় রেখেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।