শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

৭০ গ্রামের ভরসা ভাঙাচোরা কাঠের সেতু! প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি,কাজ কোথায়?

ভাঙড়ের চণ্ডীপুরে বেহাল কাঠের সেতু সংস্কার ও স্থায়ী নির্মাণের দাবিতে পড়ুয়া-বিজেপির বিক্ষোভ। ৭০ গ্রামের যাতায়াতে বিপদ, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি স্থানীয়দের।

ইয়ামউদ্দিন সাহাজি, মানুষের মতামত: ভাঙড়ের চণ্ডীপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাঠের সেতু নতুন করে নির্মাণের দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্কুল পড়ুয়া ও বিজেপি কর্মী-সমর্থকেরা। স্থানীয়দের অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও এখনও সেতুর স্থায়ী সমাধান হয়নি। তাঁদের দাবি, প্রায় ৭০টি গ্রামের মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি চারটি হাইস্কুল-সহ একাধিক স্কুলের পড়ুয়ারাও প্রতিদিন সেতুটি ব্যবহার করে। বর্তমানে সেতুর মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে এবং বেশ কিছু জায়গায় রেলিং ভেঙে পড়েছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে পুরনো কাঠের সেতু সরিয়ে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপেরও দাবি উঠেছে।

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।