শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

৫৩ ঘণ্টা পরেও নিউ ফরাক্কায় রেললাইনে চলছে যুদ্ধকালীন ধস মেরামতি,বাতিল একাধিক এক্সপ্রেস!

প্রবল বৃষ্টিতে নিউ ফরাক্কায় রেললাইনে ধসের ৫৩ ঘণ্টা পরেও মেরামতি চলছে। বাতিল একাধিক এক্সপ্রেস, ডাউন লাইন দিয়ে সীমিত রেল পরিষেবা চালু রয়েছে।

তপন রায়,মানুষের মতামত:প্রবল বৃষ্টিতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে উত্তরবঙ্গগামী আপ রেললাইনের নীচে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। বৃহস্পতিবার ভোররাত থেকে ধসের পর প্রায় ৫৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি পরিষেবা। ধস রোধে রেললাইনের কিছুটা দূরে পাইলিংয়ের কাজ চলছে। পাশাপাশি বস্তায় ডাস্ট ভরে দ্রুত আপ লাইন মেরামতির চেষ্টা করছেন রেলকর্মীরা। পরিস্থিতির জেরে বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন। বর্তমানে ডাউন লাইন দিয়ে সীমিতভাবে রেল পরিষেবা চালানো হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চললেও কবে নাগাদ আপ লাইন পুরোপুরি সচল হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি অব্যাহত।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।