শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

‘গাড়ি পার্কিং’ থেকে তুমুল ঝামেলা, পর্যটকদের বেধড়ক মারধরের অভিযোগ রিসর্টকর্মীদের বিরুদ্ধে

মন্দারমণিতে গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে পর্যটক পরিবারকে হোটেলকর্মীদের মারধরের অভিযোগ। মহিলা, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও আক্রান্ত বলে দাবি। প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।

রাজকুমার বেরা,মানুষের মতামত:মন্দারমণিতে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে হোটেলকর্মীদের বচসা, পরে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, হোটেলের ম্যানেজার, কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা মিলে এক পর্যটক পরিবারকে বেধড়ক মারধর করেন। ঘটনায় মহিলা, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও আক্রান্ত হয়েছেন বলে দাবি।

জানা গিয়েছে, আক্রান্তরা বজবজের বাসিন্দা। মহম্মদ আসিফ পরিবারকে নিয়ে মন্দারমণি বেড়াতে এসে গাড়ি পার্কিং করেন। এরপর হোটেলের ঘর দেখতে যাওয়ার সময় পার্কিং নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসার পর স্বর্ণময়ী বিচ রিসর্টের কর্মীরা তাঁদের উপর চড়াও হন। ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।