শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

‘বাঙালির প্রকৃত শিক্ষক রাধাকৃষ্ণন নয়,বিদ্যাসাগর’:শিক্ষক দিবসের দিন বদলের ডাক বাংলা পক্ষের!

 

বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের দাবি, রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস বাঙালির লজ্জা। বিদ্যাসাগরের জন্মদিন ২৬ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালনের আহ্বান তাঁর।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন নিয়ে তীব্র আপত্তি জানালেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ গর্গ চট্টোপাধ্যায়।’মানুষের মতামত’-কে তিনি জানান,“রাধাকৃষ্ণনের জন্মদিনে কংগ্রেস যে শিক্ষক দিবস চালু করে,তা বাঙালির লজ্জা।” একইসঙ্গে রাধাকৃষ্ণনের বিরুদ্ধে বাঙালি ছাত্র যদুনাথের গবেষণাপত্র নকল করে নিজের নামে প্রকাশের অভিযোগ তোলেন গর্গ। তবে এই অভিযোগটি গর্গের বক্তব্য হিসেবেই সামনে এসেছে!

স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করা প্রয়োজন।এই প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, যদুনাথের পাশে দাঁড়িয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং তাঁর সমর্থন করেছিলেন। বাংলার বিজ্ঞান ও শিক্ষা জগতে প্রফুল্লচন্দ্র রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার ঐতিহাসিক উল্লেখ রয়েছে।

গর্গের বক্তব্য,বাঙালি জাতির প্রকৃত শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আগামী ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। শিক্ষক দিবসের ইতিহাস ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।