রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
রাজনীতি

অ্যান্ডামান-নিকোবরের নতুন উপরাজ্যপাল ড. দীনেশ শর্মা

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:রাষ্ট্রপতির অনুমোদনে অ্যান্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল হিসেবে নিয়োগ পেলেন ড. দীনেশ শর্মা। রাষ্ট্রপতি সচিবালয় থেকে ৫ সেপ্টেম্বর রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে।

ড.দীনেশ শর্মা উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বিজেপির সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ রাজনীতিক। তাঁর নতুন দায়িত্বকে অ্যান্ডামান-নিকোবরের প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে প্রশাসনের সরকারি ওয়েবসাইটে অ্যাডমিরাল ডি কে জোশিকে উপরাজ্যপাল হিসেবে উল্লেখ করা রয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।