শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

পুরুলিয়ায় ৮৩ লক্ষের সাইবার কাণ্ড! ২১৭ ব্যাঙ্ক অ্যাকাউন্টে হানা,গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: পুরুলিয়ায় বড়সড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযোগ,জেলার বিভিন্ন মানুষের ২১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৮২ লক্ষ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।ধৃতদের মধ্যে সরোজ তেওয়ারি ও সন্দীপ বাউরি ঝাড়খণ্ডের বাসিন্দা। বাকি তিনজন রকি বাউরি,অঙ্কিত সিংহ ও আয়ুশ সিংহ পুরুলিয়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,পুরুলিয়া জেলা পুলিশের সমন্বয় পোর্টালে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে প্রথমে এক যুবকের অ্যাকাউন্টে প্রায় ৪০ লক্ষ টাকার হদিশ মেলে। গত ৩০ অগস্ট শ্যামল বরণ সহিসকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আরও পাঁচজনের নাম উঠে আসে।ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।